খসড়া: Faiyaz এখনো চূড়ান্ত করেনি। কিছু অংশ বদলাতে পারে।
ব্যবহারের নিয়ম, গোপনীয়তা ও টাকা ফেরত
কী কিনছ
প্রতিটি পত্র আলাদা কেনা যায়: বাংলা ও English-এর প্রতিটি পত্র ৳১৫০, ICT-এর প্রতিটি ভার্সন ৳২০০। কিনলে সেই পত্রের সব অধ্যায় এই অ্যাপে পড়তে পারবে। প্রতিটি পত্রের প্রথম অধ্যায় সবার জন্য ফ্রি, লগইন ছাড়াই।
অধ্যায় কপি বা শেয়ার করা যাবে না
- কেনা অধ্যায় শুধু তোমার নিজের পড়ার জন্য।
- লেখা কপি করা, স্ক্রিনশট বা ছবি তুলে ছড়ানো, অন্যকে পাঠানো, কোনো গ্রুপে দেওয়া বা আবার বিক্রি করা যাবে না।
- অধ্যায়গুলো শুধু অ্যাপে দেখা যায়, ডাউনলোড বা প্রিন্টের ব্যবস্থা নেই।
- প্রতিটি পাতায় তোমার পরিচয় (লগইনের ইমেইল) হালকা জলছাপ হিসেবে থাকে। কোনো পাতা বাইরে ছড়ালে সেটা কোন অ্যাকাউন্ট থেকে গেছে বোঝা যায়।
- নিয়ম ভাঙলে সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস বন্ধ করা হতে পারে।
কী তথ্য রাখা হয়
- লগইন চালু হলে: তোমার Google অ্যাকাউন্টের ইমেইল, কোন পত্র কিনেছ, আর পেমেন্টের TrxID।
- পড়ার অগ্রগতি (কোন অধ্যায় শেষ, কোথায় থেমেছিলে) এখন শুধু তোমার ফোনেই থাকে।
- এই তথ্য শুধু কেনা পত্র খোলা আর জলছাপের জন্য। কারো কাছে বিক্রি করা হয় না।
- অ্যাকাউন্ট মেনু থেকে এই ফোনের সব তথ্য নিজেই মুছে ফেলতে পারো।
পেমেন্ট
bKash-এ Send Money করে TrxID অ্যাপে লেখো। পেমেন্ট মিললে পত্র খুলে যায়। ভুল TrxID দিলে পত্র খুলবে না।
টাকা ফেরত
কেনা পত্রের টাকা ফেরত দেওয়া হয় না। তাই কেনার আগে প্রথম অধ্যায়টা ফ্রিতে পুরো পড়ে দেখো।
ভুল নম্বরে টাকা গেছে, দুবার কেটে গেছে, বা টাকা পাঠানোর পরও পত্র খোলেনি: TrxID সহ সাহায্য লিংকে জানাও। বিষয়টা দেখা হবে, তবে এতে টাকা ফেরতের নিশ্চয়তা নেই।
যোগাযোগ
Instagram: @faz63.ai